Author: ঢাকা হেডলাইন ডেস্ক

আমাদের সোলার সিস্টেম (সূর্য নক্ষত্রকে ঘিরে আমাদের সৌরমণ্ডল) ও অন্যান্য তারকারাজি মধ্যে বিদ্যমান স্থানে (ইন্টারস্টেলার স্পেস) অবস্থানকারী স্পেসক্রাফট ভয়েজার-১ পৃথিবীর সঙ্গে ফের যোগাযোগ করতে সক্ষম হয়েছে। শনিবার (২ নভেম্বর) বিজ্ঞানবিষয়ক নিউজপোর্টাল স্পেস.কম নাসার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয় ভয়েজার-১ পৃথিবীপৃষ্ঠ থেকে বর্তমানে ১৫ লাখ মাইল দূরে অবস্থান করছে। ৪৭ বছর আগে ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের নাসা কেনেডি স্পেস সেন্টারের কেপ ক্যানাভারেল স্টেশন থেকে এটি মহাশূন্যে পাঠানো হয়। ভয়েজার-১ এ পৃথিবীর সঙ্গে যোগাযোগের জন্য দুটি ট্রান্সমিটার স্থাপন করা হয়, যা ১৯৮১ সালের পর আর ব্যবহার করা হয় না। বর্তমানে স্পেসশিপে অত্যাধুনিক প্রযুক্তির ট্রান্সমিটার…

Read More

পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) একই সরলরেখায় অবস্থান করবে বলে ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’। ফোর্বসের তথ্যানুযায়ী, শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। শনিবার বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। এমন বিরল মহাজাগতিক ঘটনা কেবল সৌরজগতের রহস্য ও সৌন্দর্যের প্রতি মানুষের কৌতূহল বাড়ায়। বিজ্ঞানীরা বলেছেন, শুক্রবার পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দুরে থাকবে বৃহস্পতি। এই দূরত্বে বৃহস্পতিকে বেশ উজ্জল দেখাবে। তবে শনিবার (৭…

Read More

ঘুমের ভেতরে স্বপ্নের মাধ্যমে দুইজন ব্যক্তি যোগাযোগ করতে সক্ষম বলে সম্প্রতি একটি গবেষণা থেকে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি স্টার্টআপ কোম্পানি এক গবেষণার মাধ্যমে আপাত কাল্পনিক ঘটনার বাস্তবরূপ করে দেখিয়েছে। এখন কোম্পানিটি চাইছে, শুধুমাত্র ঘুমে স্বপ্নের ভেতরেই নয়, বাস্তবেও যাতে একাধিক ব্যক্তি যোগাযোগ করতে পারেন, সে বিষয়ে প্রযুক্তিগত উন্নয়ন করতে। যোগাযোগে সক্ষম করে ‘লুসিড ড্রিম’! চলতি বছরের ২৪ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক ‘আরইএমস্পেস’ নামে একটি স্টার্টআপ কোম্পানির গবেষকেরা দু’জন ব্যক্তির ওপর গবেষণা করে দেখেছেন, মানুষ যখন ঘুমের ভেতরে ‘লুসিড ড্রিম’-এর স্তরে চলে যান, তখন মানুষ একে আরেকজনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। লুসিড ড্রিম কী ‘লুসিড ড্রিম’ হচ্ছে, মানুষের ঘুমের যে স্তর আছে,…

Read More

দেশজুড়ে স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চায় আরো উৎসাহিত করতে বিকাশ ও বিজ্ঞান চিন্তার আয়োজনে বিজ্ঞান উৎসবের আরো দু’টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হলো সিলেট ও খুলনায়। ঢাকা, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল- পাঁচটি আঞ্চলিক উৎসবের পর এই দু’টি উৎসবে ৫২ টি স্কুলের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, বিজ্ঞানবিষয়ক তথ্যভিত্তিক আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বসহ নানান আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর ছিলো বিজ্ঞান চর্চার এই আয়োজন। এই দুই বিভাগের আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। এবার আগামী ৩১ অক্টোবর ঢাকায় বিভাগীয় পর্যায়ে বিজ্ঞান প্রকল্পে ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হবে চূড়ান্ত বিজ্ঞান…

Read More

বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। কলিং ভিসায় দেশটি সাড়ে ২৪ লাখের বেশি কর্মী নেবে বলে জানা গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) এক ঘোষণায় এ কথা জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। মালয়েশিয়ার প্রধান প্রধান গণমাধ্যম এ খবর প্রকাশ করেছে। দীর্ঘ চার বছরের নিষেধাজ্ঞার পর ২০২২ সালের ৯ আগস্ট মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হলেও এর সাত মাস পর ২০২৩ সালের ১৮ মার্চ দেশটির তৎকালীন মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার এক বিবৃতিতে জানান, বিদেশি কর্মীদের জন্য কোটার আবেদন ও অনুমোদন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার বিদেশি কর্মী নিয়োগ বিষয়ে মালয়েশিয়ার স্বরাষ্ট্র…

Read More

ব্যাংকক, থাইল্যান্ড: কম্বোডিয়ার সঙ্গে চলমান রাজনৈতিক অস্থিরতার কারনে থাইল্যান্ডে শ্রমিক সংকট দেখা দিয়েছে। প্রাথমিকভাবে শ্রীলংকা থেকে ১০ হাজার শ্রমিক নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এছাড়াও বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন থেকেও শ্রমিক নেয়ার বিষয়ে পরিকল্পনা রয়েছে দেশটির। দেশটির একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা জানিয়েছেন, থাইল্যান্ডের মন্ত্রীসভা ইতিমধ্যে ১০ হাজার শ্রীলংকান শ্রমিক আনার বিষয়টিতে অনুমোদন দিয়েছে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘাতের কারনে অনেক কম্বোডিয়ান শ্রমিক ফেরত যাওয়াতে একটি শ্রমিক সংকট তৈরী হয়েছে। থাইল্যান্ডের বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা ক্রমবর্ধমান এছাড়াও কর্মঠ জনগোষ্ঠীর সংখ্যা সীমিত। এ কারনে দেশটিকে বিদেশি শ্রমিকের উপর নির্ভর করতে হচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর তথ্যানুসারে থাইল্যান্ডে ৩০ লাখ নিবন্ধিত বিদেশি শ্রমিক…

Read More

সিঙ্গাপুরের দ্য শেভরনস বলরুমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) আয়োজিত ‘এসবিএস ডিনার ২০২৫’। সিঙ্গাপুরের ৬০তম জাতীয় দিবস এবং সিঙ্গাপুর ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব উদযাপন উপলক্ষে এই বিশেষ আয়োজনটি সাজানো হয় নানা আয়োজন ও সাংস্কৃতিক পর্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের সংস্কৃতি, সম্প্রদায় ও যুব এবং মানবসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশ। তার সঙ্গে উপস্থিত ছিলেন দিনেশ বাসু দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনার ফেরদৌসি সাহারিয়া এবং সিঙ্গাপুরের সংসদ সদস্য ড. হামিদ রাজাক, এমপি। অনুষ্ঠানজুড়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও সৃষ্টিশীলতার চিত্র ফুটে ওঠে নানা প্রদর্শনী ও পরিবেশনায়। বাংলাদেশের হস্তশিল্পের রঙিন স্টলগুলো আকর্ষণীয় রূপে উপস্থাপিত…

Read More

১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ড্র আজ। রোববার (২ নভেম্বর) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এই ড্র অনুষ্ঠিত হবে। সঞ্চয়মুখী মানসিকতা গড়ে তোলার জন্য সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ চালু করে। এটি এমন একটি বন্ড, যা বছরের যে কোনো সময় কেনা ও ভাঙানো যায়। এর ১২১তম ড্র আজ। প্রাইজবন্ডের পুরস্কার কাঠামো অনুযায়ী— প্রথম পুরস্কার: ৬ লাখ টাকা দ্বিতীয় পুরস্কার: ৩ লাখ ২৫ হাজার টাকা তৃতীয় পুরস্কার: ১ লাখ টাকা চতুর্থ পুরস্কার: ৫০ হাজার টাকা পঞ্চম পুরস্কার: ১০ হাজার টাকা প্রতিটি ঘোষিত সংখ্যার একই সিরিজের বন্ডধারীরাও সমান পুরস্কারের জন্য যোগ্য বিবেচিত হন। ড্রয়ের তারিখ থেকে ৬০ দিন আগে পর্যন্ত বিক্রিত প্রাইজবন্ডগুলো…

Read More

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রথম বছরেই বাংলাদেশের অর্থনীতি তুলে ধরেছে এক চমকপ্রদ সাফল্যের গল্প। সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) বেড়েছে রেকর্ড ১৯.১৩ শতাংশ। এই প্রবৃদ্ধি শুধু দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তাই নয়, বরং বৈশ্বিক মানদণ্ডেও এক বিরল দৃষ্টান্ত, কারণ সাধারণত বড় রাজনৈতিক পরিবর্তনের পর বিনিয়োগ কমে যায়। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে যেসব দেশে গণঅভ্যুত্থান ঘটেছে, সেসব দেশের অর্থনীতি উল্টো পথে গেছে। উদাহরণ হিসেবে বলা যায়—শ্রীলঙ্কায় (২০২২ সালের পর) এফডিআই কমেছে ১৯.৪৯ শতাংশ, চিলিতে (২০১৯ সালের পর) ২৫.৬৮ শতাংশ, সুদানে (২০২১ সালের পর) ২৭.৬০ শতাংশ, ইউক্রেনে (২০১৪ সালের পর) ৬১.২১ শতাংশ, মিসরে (২০১১ সালের পর) ১০৭.৫৫…

Read More

দেশের বাজারে আজ মঙ্গলবার (০৪ নভেম্বর) স্বর্ণ ভরিতে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা বিক্রি হবে। সর্বশেষ শনিবার (০১ নভেম্বর) স্বর্ণ ভরিতে ১ হাজার ৬৮০ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৭৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৮১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি…

Read More