Author: ঢাকা হেডলাইন ডেস্ক

দেশের বাজারে আবারও অস্থিরতা তৈরি করেছে পেঁয়াজের দাম। কয়েক দিনের ব্যবধানে এই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। হঠাৎ এই ঊর্ধ্বগতিতে বিভ্রান্ত ও ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা নানা প্রশ্ন তুলছেন। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। পাইকারি বাজারে যার দাম ৯৫ থেকে ১০৫ টাকার মধ্যে। ব্যবসায়ীরা বলছেন, মৌসুম শেষে দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। এর সঙ্গে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর বাজারে খুচরা বিক্রেতারা জানিয়েছেন, গত সপ্তাহজুড়ে প্রায় প্রতিদিনই পেঁয়াজের দাম কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা করে…

Read More

ডলারের মান শক্তিশালী হওয়ায় মঙ্গলবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও প্রতি আউন্স ৪ হাজার ডলারের নিচে নেমে গেছে। যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা কিছুটা কমে আসায় স্বর্ণের চাহিদা হ্রাস পেয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৬টা ২৫ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম দশমিক ৮ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৯৭০ দশমিক ৩৯ ডলার। ডিসেম্বরে সরবরাহযোগ্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও প্রায় ১ শতাংশ কমে ৩ হাজার ৯৭৯ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়। গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের…

Read More

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর নথীর কপি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সিআইডির আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার এতথ্য নিশ্চিত করেন। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান এ আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়, সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন ও নিয়োগ বাণিজ্য, বদলীর তদবিরসহ নানা অপকর্ম করে অর্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট গাড়ী ও জমি ক্রয় করাসহ বিদেশে অর্থপাচার সংক্রান্তে মানিলন্ডারিং অনুসন্ধান চলমান আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার আয়কর নথি বিবরনী ও এর সাথে থাকা আনুসাঙ্গিক কাগজপত্র পাওয়া আবশ্যক।

Read More

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতি প্রদানে সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্টের সব বিচারপতির অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দুই শতাধিক বিচারককে অতিরিক্ত জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফুলকোর্ট সভার একাধিক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। সূত্র জানায়, ফুলকোর্ট সভায় আলোচিত রেইনট্রি মামলায় আপিল বিভাগের নিষেধ থাকা সত্ত্বেও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় বিচারিক ক্ষমতা হারানো জেলা জজ কামরুন্নাহার ক্ষমতা ফিরে পাবেন কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জিএ কমিটিকে দায়িত্ব অর্পণ করা হয়েছে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ফুলকোর্ট সভা…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যা মামলায় ছাত্রী বার্জিস শাবনাম বর্ষার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করেন। গ্রেফতারের ১৫ দিন পর কোন আইনজীবী তার জামিন চাইলেন। বর্ষার আইনজীবী মাহমুদুল হাসান শহীদ আবেদনে উল্লেখ করেন, আসামির বিরুদ্ধে এজাহারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। আসামি একজন কোমলমতী শিক্ষার্থী এবং কিশোরী। ন্যায়বিচারের স্বার্থে আসামির জামিনের আবেদন করছি। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা চৌধুরী সুমন জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, এ আসামি হত্যা মামলার আসামি। নিজের দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তার জামিনের ঘোর বিরোধিতা করছি। উভপক্ষের শুনানি শেষে আদালত আসামি…

Read More

সাইবার সুরক্ষা আইনে করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) লোকপ্রশাসন বিভাগের আলোচিত শিক্ষিকা ও সহকারী প্রক্টর শেহরীন আনিম ভূইয়া মোনামীর মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত মামলার এজাহার গ্রহণ করে এ আদেশ দেন। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে সোমবার (৩ নভেম্বর) শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন শিক্ষিকা মোনামী। সঙ্গে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে করা কুরূচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশটও পেশ করেন। মামলায় চারজনকে আসামি করা হয়। তারা হলেন- সাংবাদিক ও এক্টিভিস্ট মুজতবা খন্দকার, লেখক ও এক্টিভিস্ট মহিউদ্দিন মোহাম্মদ, ঢাকা কলেজের শিক্ষার্থী নিরব হোসাইন ও আশফাক…

Read More

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ৮ম দিনের শুনানি শুরু হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকাল ৯টা ৫০ মিনিট থেকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়। আদালতে বিএনপির পক্ষে শুনানিতে আছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আর রাষ্ট্রপক্ষে শুনানি করবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে ২ নভেম্বর ও ২৯, ২৮,২৩, ২২ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি হয়েছে। ২১ অক্টোবর এই শুনানি শুরু হয়। ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ…

Read More

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী রাশেদা আক্তারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বুধবার (৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক কামিয়াব অফতাহি-উন-নবী আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, সেলিম মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। সেখানে আরও বলা হয়েছে, সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী বিদেশে পলায়ন করতে পারেন এমন আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং তদন্ত প্রক্রিয়ায় বাধা না আসার জন্য তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ…

Read More

দিন দিন মানুষ প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। মসজিদ-মাদরাসা ও ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ছোঁয়া লাগছে প্রযুক্তির। এরই অংশ হিসেবে দুবাইভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান জাফারি ওয়াকফ কাউন্সিল মসজিদ পরিচালনায় সহায়ক নতুন অ্যাপ উন্মুক্ত করেছে। অ্যাপের নাম মাসাজিদ। প্রতিষ্ঠানটি বলছে, মসজিদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রশাসনিক ও মাঠ পর্যায়ের কার্যক্রম সহজতর করাই মাসাজিদ অ্যাপের লক্ষ্য। অ্যাপটি মসজিদের তত্ত্বাবধায়ক ও ধর্মীয় প্রতিষ্ঠানের কর্মীদের জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে তদারকি পদ্ধতির আধুনিকায়ন এবং সেবার দক্ষতা বৃদ্ধি পাবে। ‘মাসাজিদ’ অ্যাপে রয়েছে একটি সমন্বিত পরিষেবা প্যাকেজ। যার মাধ্যমে মসজিদের কার্যক্রম পর্যবেক্ষণ, নামাজের সময় মসজিদ খোলা নিশ্চিত করা এবং উপস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। এ ছাড়া মসজিদ রক্ষণাবেক্ষণ, আসবাব সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা…

Read More

দেশ নিয়ে গর্ববোধ করা কিংবা দেশ নিয়ে আশাবাদী হয়ে ওঠার প্রবণতা বাংলাদেশের তরুণ প্রজন্মের মধ্যে ক্রমেই কমছে। এদের মধ্যে উচ্চশিক্ষা গ্রহণ ও চাকরির প্রয়োজনে বিদেশে যেতে চায় দেশের ৫৫ শতাংশ তরুণ। এমন পরিস্থিতিতেও বাংলাদেশি তরুণদের বড় একটা অংশ বিদেশে যেয়ে নিজেদের ক্যারিয়ার গড়ছেন, সেই সঙ্গে অভাবনীয় সাফল্যের দেখাও পাচ্ছেন। বিদেশের মাটিতে বাংলাদেশি তরুণদের সাফল্য মূলত উচ্চশিক্ষা, প্রযুক্তি এবং বিভিন্ন পেশাদার ক্ষেত্রে অর্জিত সাফল্যের ওপর নির্ভর করে। এমন কয়েকজন সফল তরুণের গল্প সৌদি আরবের হজ-উমরা সেবায় মুখে মুখে ছড়িয়ে আছে। হজ ও উমরা যাত্রীদের সেবায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘মক্কা গেটওয়ে ইন্টারন্যাশনাল কোম্পানি।’ হজ ও উমরা পবিত্র…

Read More