Author: ঢাকা হেডলাইন ডেস্ক

বাংলাদেশের ফুটবল তারকা এখন বিকাশের মুখপাত্র বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ইংলিশ ক্লাব লেস্টার সিটির জনপ্রিয় খেলোয়াড় হামজা চৌধুরী এখন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।ফুটবলের মাধ্যমে দেশের মানুষের সঙ্গে নতুন আবেগ তৈরি করা এই তারকা এবার ক্যাশলেস লেনদেনে গ্রাহকদের উৎসাহিত করতে বিকাশের নানা প্রচার–কার্যক্রমে অংশ নেবেন। ডিজিটাল লেনদেনের অভ্যাস বাড়ানো এবং আর্থিক সেবার ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করাই বিকাশ ও হামজার এই নতুন অংশীদারিত্বের মূল লক্ষ্য। চুক্তি সই: বিকাশের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি সম্প্রতি ঢাকার একটি হোটেলে বিকাশ ও হামজা চৌধুরীর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়। এসময় উপস্থিত ছিলেন— এই চুক্তির মাধ্যমে বিকাশ দেশের ফুটবলপ্রীতি, তরুণদের আবেগ এবং ডিজিটাল আর্থিক…

Read More

অভিযোগ তদন্তে গিয়ে হামলার মুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফেনীর পরশুরাম উপজেলায় নারীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে তদন্তে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।আজ শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ কোলাপাড়া এলাকায় এ হামলা হয়। এতে ছুরিকাঘাতে দুই কনস্টেবল ও লাঠিপেটায় এক এসআই আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যরা হলেন— তাঁরা তিনজনই পরশুরাম মডেল থানায় কর্মরত। অহতদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। নারীকে উত্ত্যক্তের অভিযোগে শুরু তদন্ত পুলিশ জানায়, একই এলাকার এক ৪৬ বছর বয়সী নারীকে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগ ওঠে দুই প্রতিবেশীর বিরুদ্ধে।অভিযুক্তরা হলেন— গতকাল বৃহস্পতিবার ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দেন। আজ সকালে সেই অভিযোগ তদন্তে ঘটনাস্থলে যান…

Read More

সকালের আলো ফুটতেই দেখা গেল মৃত্যুর মিছিল সবে সকাল হয়েছে। গোবিন্দপুর গ্রামের পাশে জমে থাকা জলমগ্ন স্থানে ভাসছে অসংখ্য মৃত হাঁস।হাঁস খামারি চেরাগ আলী পানিতে নেমে মৃত হাঁসগুলো তুলে আলে জমা করতে করতে ভেঙে পড়লেন কান্নায়। চোখ ভিজে ওঠে আশপাশের মানুষেরও।চেরাগ আলীর কণ্ঠে হতাশার আর্তনাদ— “এই হাঁসগুলাই আমার জমা–পুঁজি আছিল। কত যতন করে পালছিলাম। বিষ খাইয়া সব মাইরা ফেলল। আমি নিঃস্ব হই গেলাম।” ১৪ বছরের হাঁস পালন, একদিনেই শেষ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ৬৫ বছরের চেরাগ আলী প্রায় ১৪ বছর ধরে হাঁস পালন করেন। তার খামারে ছিল ৫০০ দেশি হাঁস— কিন্তু গতকাল বৃহস্পতিবার মাত্র কয়েক ঘণ্টায়…

Read More

নীতীশ কি সত্যিই ফিরে এলেন? যে প্রশ্ন ছিল গত সপ্তাহেও, তার জবাব আজ স্পষ্ট—হ্যাঁ! যে নীতীশ কুমারের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে কয়েক দিন আগেও মিডিয়া ও বিরোধী শিবির প্রশ্ন তুলছিল, সেই নীতীশই এবার দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।২৪৩ আসনের বিহার বিধানসভায় আজ শুক্রবার বিকেল পর্যন্ত গণনার চিত্র বলছে—এনডিএ জোট ২০০–এরও বেশি আসনে এগিয়ে, আর নীতীশের জনপ্রিয়তা যেন আরও তুঙ্গে। বুথফেরত সমীক্ষাও জানত না এত বড় ঝড় উঠবে! এক্সিট পোল অনুযায়ী লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার কথা ছিল। দুটি সংস্থা এনডিএ ও মহাজোটের মধ্যে ঘনিষ্ঠ লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল।অন্যদিকে বেশিরভাগ সমীক্ষা এনডিএকে ১৩০–১৬৭ আসনের মধ্যে দেখেছিল। কিন্তু বাস্তবে যা দেখা গেল—সমর্থনে ভাটা…

Read More

৬ জানুয়ারির ভাষণ বিকৃতভাবে প্রচারের অভিযোগ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাজ্যের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিবিসি-র ‘প্যানোরামা’ তথ্যচিত্রে তাঁর ২০২১ সালের ৬ জানুয়ারির বক্তৃতা ‘নির্মমভাবে সম্পাদনা’ করা হয়েছে।ট্রাম্পের দাবি—তাঁর বক্তব্য এমনভাবে কাটা-ছাঁটা হয়েছে, যাতে দর্শকেরা প্রতারিত হন এবং তাঁকে ক্যাপিটল হিলে সহিংসতা উসকে দেওয়া ব্যক্তি হিসেবে দেখানো হয়। তিনি বলেন, “ওরা আমার কথার ভেতরে এমনভাবে শব্দ জুড়েছে, যেন আমি দাঙ্গায় উস্কানি দিচ্ছি। এটা প্রতারণা, আর এর জন্য ওদের দায়ী করতে হবে।” ১০০ কোটি ডলারের মানহানির মামলার হুমকি ফক্স নিউজের ‘দ্য ইংগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি মনে করি, আমাকে মামলা করতেই হবে। কারণ ওরা জনগণকে প্রতারিত…

Read More

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেভিগেশন সেবা ‘গুগল ম্যাপসে’ যুক্ত হচ্ছে আকর্ষণীয় এক ফিচার। সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড সংস্করণে নতুন একটি ‘পাওয়ার সেভিং মোড’ বা বিদ্যুৎ-সাশ্রয়ী মোড যোগ করার কাজ চলছে। এই ফিচারটি ফোনের নিজস্ব পাওয়ার সেভিং সিস্টেম থেকে আলাদাভাবে কাজ করবে। অর্থাৎ, ফোনের ব্যাটারি সেভ মোড অন বা অফ— দুই অবস্থাতেই এটি নিজস্বভাবে সক্রিয় হতে পারবে। প্রতিবেদনে বলা হয়, গুগল ম্যাপসের অ্যান্ড্রয়েড অ্যাপের বিটা (Beta) সংস্করণের কোডে নতুন এই ফিচারের অস্তিত্ব ধরা পড়েছে। ধারণা করা হচ্ছে, ফোনের পাওয়ার বাটন চেপে ধরলে এই পাওয়ার সেভিং মোডটি সক্রিয় হবে। আর এটি চালু হলে ম্যাপের পুরো ইন্টারফেস মনোক্রোম…

Read More

আজকের দিনে আমরা যত স্মার্টফোন দেখি, তার সবই বড় স্ক্রিন, ভারী বডি আর হাজারো ফিচারে ঠাসা। কিন্তু যদি বলা হয়, এমন একটা ফোন আছে যা একটা কয়েনের চেয়েও ছোট ও হালকা, বিশ্বাস করবেন? এই অবিশ্বাস্য গ্যাজেটটির নাম Zanco Tiny T1, যাকে বিশ্বের সবচেয়ে ছোট ফোন হিসেবে ধরা হয়। কতটা ছোট এই ফোন? দৈর্ঘ্য: ৪৬.৭ মিমি প্রস্থ: ২১ মিমি পুরুত্ব: ১২ মিমি ওজন: মাত্র ১৩ গ্রাম! আকারে এতটাই ছোট যে, হাতের আঙুলের ডগায় ধরলেও মনে হবে খেলনা, আর একটা কয়েনের পাশে রাখলে খুঁজে পাওয়া মুশকিল! ছোট হলেও অনেক কিছুই পারে এই খুদে ফোনটি। এ দিয়ে আপনি: – কল করতে পারবেন – মেসেজ পাঠাতে পারবেন -…

Read More

স্মার্টফোনের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এ নিয়ে বিরক্ত নন এমন ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিন। অনেকে নতুন ফোন কিনেও কয়েক সপ্তাহ পর হতাশ হয়ে পড়েন, কারণ চার্জ দিতে হয় বারবার। কিন্তু জানেন কী, আপনার ফোনের ব্যাটারি শেষ হওয়ার নেপথ্যে কিছু জনপ্রিয় অ্যাপই দায়ী হতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন অ্যাপ নানা কারণে অতিরিক্ত ব্যাটারি খরচ করে। যেমন কিছু অ্যাপ কাজ করতে অনেক শক্তি ব্যবহার করে, আবার কিছু অ্যাপ ব্যাকগ্রাউন্ডে ডেটা চালু রাখে, লোকেশন সার্ভিস ব্যবহার করে বা ক্রমাগত নোটিফিকেশন পাঠায়। ফলে আপনি বুঝে ওঠার আগেই ব্যাটারি ফুরিয়ে যায়। কোন অ্যাপগুলো বেশি ব্যাটারি খরচ করছে, জানবেন যেভাবে এই বিষয়টি জানা একেবারেই…

Read More

দেশের বাজারে প্রায় ৬০ শতাংশ মোবাইল ফোন অবৈধ পথে আমদানি হচ্ছে। ফলে সরকার প্রতিবছর প্রায় দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মোবাইল ফোন ইন্ডাস্ট্রিয়াল ওনার্স অব বাংলাদেশ (এমআইওবি)। সংগঠনটি জানায়, অবৈধ ফোন ব্যবসায় যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশীয় উৎপাদকরা, তেমনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে রাষ্ট্র। এ পরিস্থিতি নিরসনে আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া ন্যাশনাল ইক্যুইপমেন্ট রেজিস্টার (এনইআইআর) কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানায় এমআইওবি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে নিবন্ধনবিহীন বা আন-অফিশিয়াল মোবাইল ফোন ব্যবহার করা গেলে সেই ডিভাইসগুলোর নেটওয়ার্ক…

Read More

৩ জন নভোচারী নিয়ে চীনের মহাশূন্য স্টেশন অভিমুখে মহাশূন্যে পাড়ি দিয়েছে স্পেসশিপ শেনঝৌ-১৯। সেখানে ৬ মাস অবস্থান করে তারা অনেকগুলি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় ভোররাত ৪টা ২৭ মিনিটে উত্তর-পশ্চিম চীনের লুইকান স্যাটেলাইট লাঞ্চ সেন্টার থেকে স্পেসশিপ শেনঝৌ-১৯ মহাশূন্য স্টেশন অভিমুখে রওয়ানা করে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স বুধবার (৩০ অক্টোবর) এ খবর জানায়। খবরে বলা হয়, মহাশূন্যে স্টেশনে অবস্থান করে নভোচারীরা ৮৬টি বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন। এর মধ্যে চাঁদের মাটি দিয়ে ইট তৈরির বিষয়টিও রয়েছে। এই গবেষণায় সফলতা পাওয়া গেলে চাঁদে বসতি তৈরির জন্য পৃথিবী থেকে নির্মাণ সামগ্রী আর বহন করতে হবে…

Read More