Author: ঢাকা হেডলাইন ডেস্ক

শোবিজ তারকাদের নিয়ে নানা ধরনের বিতর্ক, গুঞ্জন কিংবা সমালোচনা থাকে। কিন্তু কিছু তারকা আছেন যারা খুবই সাবধানে পা ফেলেন যাতে কোন বিতর্ক তাকে স্পর্শ করতে না পারে। ২০১৩ সালে অভিনয় জগতে পা রাখা সাফা কবির তেমনি একজন শিল্পী। তিনি পুরো ক্যারিয়ারে নির্ভেজাল একটি ইমেজ নিয়ে কাজ করে আসছিলেন। তবে ২০১৯ সালের দিকে এই তারকার একটি মন্তব্য তার সেই ফ্রেশ ইমেজে দাগ লাগিয়ে দেয়। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, যে জিনিস চোখে দেখি না তাতে আমি বিশ্বাসও করি না। এরপর একদল নেটিজেন সাফা কবিরকে ‘নাস্তিক’ আখ্যা দেয়। সে সময় এটি নিয়ে তুমুল আলোচনা-সামলোচনা হয়েছিল। সাফা অবশ্য পরে বলেছিলেন, সবাই কথাটিকে যেভাবে নিয়েছে…

Read More

পিএইচডি ডিগ্রী লাভের পর প্রথমবার ডক্টর উপাধি সঙ্গে নিয়ে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন রাফিয়াত রশিদ মিথিলা। মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র ৯ম পর্বে অতিথি হয়ে আসছেন তিনি। এই পর্বটি প্রচার হবে আজ ২৭ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। ড. রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই মেধাবী একজন মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে প্রথম বিভাগ নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন তিনি। পরবর্তীতে দ্বিতীয়বারের মত স্নাতকোত্তর ডিগ্রী নেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে। আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টে সিজিপিএ ফোর এর মধ্যে ফোর পেয়ে ‘চ্যান্সেলর গোল্ড মেডেল’ অর্জন করেন। ২০১৪-২০১৬ শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে মিথিলাই সর্বোচ্চ সিজিপিএ পান।…

Read More

বাংলা সিনেমার ইতিহাসে খুব কম নায়কই এসেছে তাঁর মতো। বাংলা সিনেমার দর্শকেরাও খুব কম দেখেছে তাঁর মতো নায়ক। প্রথম চলচ্চিত্র থেকেই তিনি ছিলেন সুপারহিট নায়ক। অসাধারণ ও সাবলীল অভিনয় দক্ষতা দিয়ে জয় করে নিয়েছিলেন সর্বশ্রেণির দর্শকের মন। উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি। একজন সফল চিত্রনায়ক হিসেবে যখন পুরোপুরি প্রস্ফূটিত তাঁর নায়কজীবন, ঠিক তখনই ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ করে থেমে গেল তাঁর গতিময় ও প্রাণবন্ত জীবন। ‘রহস্যময় আত্মহত্যা’ তাঁকে কেড়ে নেয় দেশব্যাপী লাখো ভক্তদের কাছ থেকে। বাংলা সিনেমা হারিয়ে ফেলল তাঁর ইতিহাসের অন্যতম সেরা ও সফল নায়ককে। আজ এই মহানায়কের ২৩তম মৃত্যুবার্ষিকী। বাংলা চলচ্চিত্রে মাত্র চার বছরের সময়কালে…

Read More

নেটফ্লিক্সের ‘ব্রিজারটন’ ও ‘উইকেড’ খ্যাত ব্রিটিশ অভিনেতা জনাথন বেইলি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন পিপল ২০২৫ সালের সবচেয়ে আকর্ষণীয় পুরুষ হিসেবে মনোনীত করেছেন। সোমবার (৩ নভেম্বর) জিমি ফ্যালনের উপস্থাপনায় ‘দ্য টুনাইট শো’ তে এই ঘোষণা করা হয়েছিল। ঘোষণার পর ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাতকারে বেইলি বলেন, ‘এটা এক বিশাল প্রাপ্তি। আমি খুবই কৃতজ্ঞ। সত্যি বলতে, আমার কাছে অবিশ্বাস্য লাগছে।’ সম্প্রতি তিনি ‘জুরাসিক ওয়ার্ল্: রিবার্থ’ সিনেমাতে অভিনয় করেছেন যা মুক্তি পায় গত জুলাই মাসে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’- এ লর্ড অ্যান্থনি ব্রিজারটন চরিত্রে তার মনোমুগ্ধকর অভিনয় বিশ্বজুড়ে তাকে পরিচিতি এনে দেয়। ২০২৪ সালে মুক্তি পাওয়া মিউজিক্যাল ফিল্ম ‘উইকেড’-…

Read More

গণসংযোগকালে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলা ও গুলির ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই আহ্বান জানান তিনি। পোস্টে শফিকুর রহমান লিখেন, ‘আজ চট্টগ্রামে রাজনৈতিক দলের এক নেতা, যিনি আগামী নির্বাচনে প্রার্থী, তাঁর সহকর্মীদের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজনকে খুন করেছে এবং প্রার্থীসহ আরও কয়েকজনকে আহত করেছে।’ তিনি লিখেন, ‘এ ঘটনাটি একান্তই নিন্দনীয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান একান্ত প্রয়োজন।’…

Read More

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে জামায়াত কোনো জোট গঠন করবে না। তবে নির্বাচনী সমঝোতার সম্ভাবনা রয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এ ছাড়া, পিআর পদ্ধতিতে নির্বাচন নিজেদের শ্রেষ্ঠ দাবি, তাই পিআর পদ্ধতিতে নির্বাচন সাধারণ মানুষ সমর্থন দেবে বলে বিশ্বাস করি। বিদেশ সফর নিয়ে জামায়াতের আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে…

Read More

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নাহিদ। তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেব না, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব।’ বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি।…

Read More

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক বলেছেন, আগামী প্রজন্মকে শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলায় সমন্বিতভাবে গড়ে তুলতে চায় বিএনপি। আমাদের সন্তানরা যেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বিকশিত হয়- এটাই আমাদের লক্ষ্য। বুধবার (০৫ নভেম্বর) বিকেলে রাজধানীর রূপনগরে রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজ (প্রস্তাবিত) অডিটরিয়ামে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিক্ষায় আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীর শিক্ষা ব্যবস্থাকে একটি উন্নয়নশীল, সাংস্কৃতিক ও খেলাধুলানির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তরের…

Read More

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি দেবে জামায়াতসহ সমমনা ৮টি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হবে। দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও ডেভেলপমেন্ট পার্টি। এর আগে সোমবার (০৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি আদায়ে এ কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সে সময় জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, আমরা যে ঐকমত্যে পৌঁছেছিলাম তাতে হঠাৎ করে একটি…

Read More

রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মামুন অর রশিদ মামুন বলেছেন, রাজশাহী মহানগর বিএনপিতে কোনো বিভেদ নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের জন্য নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বুধবার (০৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বে সঙ্গে নিয়ে দলটি তাদের পরিকল্পনা সাজিয়েছে উল্লেখ করে সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, দলের নির্দেশ যারা ধানের শীষে মনোনয়ন পাবে তার পক্ষেই সব নেতাকর্মী প্রচার-প্রচারণা চালাবে। দলের নির্দেশনা মতো ১৪ সদস্যবিশিষ্ট নতুন কমিটি স্থানীয় ৬টি আসনের প্রার্থীদের সব ধরনের সহযোগিতার জন্য যোগাযোগ করছে। বিএনপি নেতারা…

Read More