Author: রাজনীতি ডেস্ক

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত ৮ দল। বুধবার (১২ নভেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এই কর্মসূচি চূড়ান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে এই কর্মসূচিগুলো জনগণের অংশগ্রহণমূলক আন্দোলনের নতুন…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “যারা জামায়াতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, তারাই আজ নিশ্চিহ্ন হয়ে গেছে।” বুধবার (১২ নভেম্বর) সকালে ফেনীর দাগনভূঞায় জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলাম না, আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম; তবে ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম। এজন্য আমাদের স্বাধীনতাবিরোধী আখ্যা দিয়ে মিথ্যা মামলা করা হয়েছে। এই মিথ্যা মামলায় জামায়াতের মজলুম নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে।” জামায়াত নেতাদের বিরুদ্ধে মামলা ও শহীদ মীর কাসেম আলী প্রসঙ্গ এটিএম আজহারুল ইসলাম বলেন, “যারা জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে হত্যা করে উল্লাস…

Read More

আন্দোলনরত আট দলের নেতারা আগামীকাল (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চান। এ উদ্দেশ্যে সময় চাওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সমাবেশ ও পরবর্তী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়— প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় ‘জুলাই সনদের আইনী স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের বিষয়ে’ ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না এলে আট দলের শীর্ষ নেতারা কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। বৈঠকে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল…

Read More

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলা তুলে নেওয়া হবে। মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। মির্জা ফখরুল বলেন, “আমরা প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেব।” তিনি আরও বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন, আমরা প্রতিশোধ চাই না— চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।”…

Read More

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলের যৌথ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, “যারা জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে নারাজ, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নেই। জাতীয় নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি তৈরি করতে হবে। জুলাই সনদের আইনগত স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। যারা জুলাইয়ের চেতনার প্রতি শ্রদ্ধাশীল নয়, তারা কিভাবে জাতীয় নির্বাচনে জনগণের মতামতকে সম্মান জানাবে?” তিনি আরও বলেন, “আমরা আন্দোলন চালিয়ে যাবো। জুলাই সনদে জনগণের দাবির…

Read More

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ আট দল। দুপুর দুইটায় পুরানা পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আট দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, “পাঁচ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের পঞ্চম পর্বের অংশ হিসেবে ঢাকায় এই সমাবেশ ডাকা হয়েছে। এর মধ্য দিয়ে দেশ, জাতি ও সরকারকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হবে। আমরা আশা করি সরকার আমাদের দাবি মেনে নেবে।” তিনি…

Read More

দেশে বিরাজমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টায় শুরু হবে এ সংবাদ সম্মেলন। সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন। এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু হয়ে শেষ হয় সোয়া ১১টার দিকে।

Read More

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে সতর্কবার্তা দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, “আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতসহ আমরা বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছি; সে তুলনায় আপনারা অনেক ভালো আছেন। আমার মনে হয়—চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।” সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। নুরুল হক নুর বলেন, স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে থাকা শত-সহস্র কোটি টাকার মালিক নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজের ও পরিবারের জীবন অনিরাপদ করে তুলবেন না। “রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না,” মন্তব্য করেন তিনি।…

Read More

বর্তমান সময়ের বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে শত শত মাইল দূরে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এনসিপির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, “বিএনপি এখন জিয়াউর রহমানের আদর্শ থেকে অনেক দূরে সরে গেছে। যারা তার আদর্শে বিশ্বাসী, তাদের আমরা এনসিপিতে স্বাগত জানাবো। তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের আদেশ বাস্তবায়ন করতে হবে— এটি আমাদের দাবি।” জোটবদ্ধ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, “এনসিপি কোনো জোটে যাচ্ছে না, আমরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেব। শুরু থেকেই আমাদের…

Read More

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের ৮ ঘণ্টার বদলে ৫ কর্মঘণ্টার প্রস্তাবটি বিবেচনা করেই দেওয়া হয়েছে। তিনি বলেন, “ক্ষমতায় গেলে নারীদের জন্য ৫ কর্মঘণ্টা বাস্তবায়ন করা হবে।” সোমবার রাতে রাজধানীর ঢাকা-১৫ আসনের পূর্ব সেনপাড়ায় জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, “কোনো কোম্পানি যদি ৫ ঘণ্টার কর্মসময় চালু করায় ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সরকার তিন ঘণ্টার ভর্তুকি দেবে। আর যারা কর্মক্ষেত্রে না গিয়ে পরিবারে সময় দেবেন, তাদের রাষ্ট্র সম্মানিত করবে।” তিনি বলেন, “ঘুণে ধরা সমাজের আমূল পরিবর্তন চাই। সমাজের আবর্জনা পরিষ্কার করতে হবে—এটাই আমাদের যুদ্ধ। এই যুদ্ধে যুবকদের অংশগ্রহণ জরুরি। আমরা একটি সোনালি…

Read More